News update
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     

স্কুল-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বাতিল করবে নেপাল

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-03-30, 8:01am

tgrtwerwerwe-c859f318948136272a2fc00ff8d23a271774836077.jpg




শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল-সমর্থিত ছাত্র সংগঠনগুলো ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নেপাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, এই পদক্ষেপটি সরকারের ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ, যার লক্ষ্য শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে দলীয় ছাত্রসংগঠনের কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে। এতে করেশিক্ষার্থীদের মতামত একটি অন্তর্ভুক্তিমূলক ও অরাজনৈতিক কাঠামোর মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে।

সরকার বলছে, এই সংস্কারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ উন্নত হবে এবং রাজনৈতিক প্রভাব কমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।