News update
  • Malaysian PM postpones planned visit to Bangladesh, Thailand     |     
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     
  • Measles deaths hit low; US, Mexico, Bolivia lose free status      |     
  • Leather Foundation launched: Fund sought to revive tanneries     |     

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১

গ্রীণওয়াচ ডেস্ক ঘৃনা-প্রচারণা 2022-10-06, 4:16pm




থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে শিশু দিবাযত্ন কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তা। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও রয়েছেন।

দেশটির সরকারের এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।