News update
  • Journalism Plays Critical Role in Disaster Response: UN     |     
  • Iran Launches Fresh Ballistic Missile Attack On UAE     |     
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     

পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ মে!

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-05-19, 2:22pm

trytryertre-b3733d8b11e33567525eadbff1cd032b1779178973.jpg




সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধ

সুপারিশ অনুযায়ী, তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। প্রথম দুই অর্থবছরে দেয়া হবে ৫০ শতাংশ করে মূল বেতন। আর তৃতীয় অর্থবছরে দেয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে গত বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ মে) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংক্রান্ত দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর আগামী বৃহস্পতিবার নতুন বেতনকাঠামো বাস্তবায়নের জন্য আবার বৈঠক ডেকেছে নাসিমুল গনির কমিটি। এ বৈঠক থেকেই চূড়ান্ত ফয়সালা বেরিয়ে আসবে।