News update
  • Oil Prices Fall Despite Fears of Saudi Supply Disruptions     |     
  • Trump Targets Somali, Haitian Immigrants at Ohio Rally     |     
  • Why is Iran offering to mediate between Saudi Arabia and the Houthis?     |     
  • Biman suspends Tuesday’s Dhaka-Dammam flight     |     
  • First Phase of Union Parishad Polls Set for January 21     |     

২০ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2023-03-28, 10:32pm

garments-worker-2303281621-4aafb88d1e0b2db64bc2c291b4008ceb1680021128.jpg




দেশে পোশাক শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে ফারুক হাসান বলেন, আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় ২০ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ছুটি শুরু হবে। শ্রমিকদের পর্যায়ক্রমে এবং জোন অনুযায়ী ছুটি দেওয়া হবে, যেন তারা নিরাপদে বাড়িতে যেতে পারে।

বিজিএমইএ সভাপতি কারখানা মালিকদের সম্ভব হলে ঈদের ২-৩ দিন আগে থেকেই শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধও জানান।

তিনি বলেন, কার্যাদেশের কারণে কোনো কারখানা ছুটির মধ্যে কাজ করতে চাইলে, কারখানা ব্যবস্থাপকদের তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।