News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

সিনচিয়াংয়ের জলবায়ু

ওয়াং হাইমান ঊর্মি জলবায়ু 2023-01-26, 5:00pm

whatsapp-image-2023-01-26-at-16-ebcc37916216d2c5102cd06384e6f1191674730931.jpg




এখানকার জলবায়ু পুরোপুরি মহাদেশীয়, তাপমাত্রা একেক জায়গায় একেক রকম। এখানে প্রচুর রোদ পাওয়া যায়, বৃষ্টিপাত কম।

‘থিয়ান শানের’ উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে তাপমাত্রার ব্যবধান লক্ষণীয়। উত্তর সিনচিয়াংয়ে বার্ষিক গড় তাপমাত্রা -৪ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

এর মধ্যে জানুয়ারিতে তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াসে যেমন নেমে যায়, তেমনি জুলাই মাসে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে, দক্ষিণ সিনচিয়াংয়ের বার্ষিক গড় তাপমাত্রা ৭ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানে জানুয়ারিতে -১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায় এবং জুলাই মাসে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

গোটা বছরে শীতমুক্ত দিনের সংখ্যা উত্তর সিনচিয়াংয়ে প্রায় ১৫০-এর কাছাকাছি, দক্ষিণ সিনচিয়াংয়ে ২০০ থেকে ২২০ দিনের মধ্যে।

গোটা সিনচিয়াংয়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১৪৬ মিলিমিটার। আর বার্ষিক সূর্যালোকের সময় ২৬০০ থেকে ৩০০০ ঘন্টার মধ্যে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)