News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

রুশ সেনাদের ব্যবহৃত কৃষ্ণ সাগর তেল প্ল্যাটফর্মে হামলার কথা স্বীকার ইউক্রেনের

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-06-22, 1:39pm




ইউক্রেন কৃষ্ণ সাগরে তেল প্ল্যাটফর্মে হামলা চালানোর কথা স্বীকার করে মঙ্গলবার বলেছে, রুশ সৈন্যরা এটিকে একটি সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার করছিল। খবর এএফপি’র।

ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সার্গি ব্রাতচুক জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামাদি মজুদের জন্য রাশিয়া একটি সামরিক স্থাপনা হিসেবে প্ল্যাটফর্মটি ব্যবহার করছিল। আর এ স্থাপনা ‘কৃষ্ণ সাগরের উত্তরপশ্চিমাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনে রাশিয়াকে সহায়তা করে।’ তথ্য সূত্র বাসস।