News update
  • Central Bank approves liquidation of 5 ailing NBFIs from July     |     
  • Trump seeks Chinese support for possible Iran deal     |     
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     

সরকারি গাড়ি থেকে তেল চুরি, গ্রেপ্তার ৫

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-08-10, 11:29pm




সরকারি অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে রাজধানীর আগারগাঁও থেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়। আজ বিকেলে তেজগাঁও ডিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। আরটিভি নিউজ।