News update
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     

সকাল থেকে যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-08-14, 7:27am

dc9795fb2770d3224b84afeffdaab7cb2f26f93ed00966df-40993d8888bfd0eb83e96f40b22836051755134869.png




গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।