News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ

চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

জ্বালানী 2026-04-19, 10:22pm

saiful-huq-general-secretary-biplabi-workers-party-at-a-meeting-with-party-workers-on-sunday-19-april-2026-d8e3e6c235a679f11204565836aba6e31776615778.jpeg

Saiful Huq, General Secretary, Biplabi Workers Party at a meeting with party workers on Sunday 19 April 2026.



জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি মানুষের জীবনকে আরও কষ্টের মধ্যে ফেলে দেবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন  সরকারি এই সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টের মধ্যে ফেলে দেবে ; দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিতে নাকাল কোটি কোটি মানুষের জীবন জীবিকা আরও দুর্বিসহ হয়ে উঠবে।দেশে জ্বালানি সংকটের মধ্যে তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি মোটেও গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি বলেন,  ইরান - আমেরিকা যুদ্ধবিরতিকালে জ্বালানি তেলের দাম যখন ব্যারেল প্রতি ৯০ ডলারে নেমে এলো তখন এই দাম কমার সুফল সাধারণ মানুষ না পেয়ে তাদেরকে বাডতি দামে তেল কিনতে বাধ্য করা জনগণের কাছে দায়বদ্ধ কোন সরকারের উপযুক্ত কাজ হতে পারেনা।

যুদ্ধ পরিস্থিতির কারণে সরকারকে যদি আন্তর্জাতিক বাজার থেকে বেশী দামে তেল কিনতে হয় তাহলে দেশে জনগণের কথা  বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া জ্বালানি খাতে পরিকল্পিতভাবে ভর্তুকী দিয়ে যেতে হবে। গত কয়েক দশক ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংস্থাসমূহ যে বিরাট অংকের মুনাফা করেছে সেখান থেকেও ভর্তুকী   দেয়া যেতে পারে। 

তিনি উল্লেখ করেন,  জ্বালিয়ে খাতে যে সীমাহীন চুরি, দূর্নীতি,  লুটপাট, অব্যবস্থাপনা, সিষ্টেম লস অব্যাহত রয়েছে তা কেবল ১০℅ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির প্রয়োজন হবেনা।

তিনি বর্তমান সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি