News update
  • ECNEC Approves 13 Projects, Defers Decisions on Four     |     
  • New RMG Wage Structure to Take Effect in December     |     
  • BGB deployed in industrial areas amid labour unrest     |     
  • Democrats Win Control of US Congress in Major Setback for Trump     |     
  • Academics Allegedly Targeted for Supporting Hasina: HRW     |     

ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-07-01, 6:47am




বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা।

এ ছাড়া লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান দাম ১২৭ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা অপরিবর্তিত রয়েছে। নতুন দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় নতুন দাম নির্ধারণ করা হলো। আরটিভি