News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

বাড়তি ডিজেল সরবরাহে ঢাকার অনুরোধে যা জানাল দিল্লি

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-03-12, 11:38pm

aebd35ae6c1d6d0978a57dbd3b3bc5a7fe95118bd76e9616-1-f5dc8a00616240f2b3a9432afda0e7631773337113.jpg




বাংলাদেশের থেকে পাওয়া বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জানান, বাংলাদেশকে বাড়তি ডিজেল সরবরাহ করার আগে নয়াদিল্লি নিজেদের ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা বিবেচনা করবে, যা মূলত জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল।

এরআগে, বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে দেশটি কি পরিমাণ ডিজেল দিতে পারবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

এদিকে দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল এসেছে।