News update
  • Ibrahim's Goal Gives Bangladesh 1-0 Win Over Bhutan     |     
  • ICT Accepts Charges Against Amu, Six Others Over July Atrocities     |     
  • Chinese students perform dragon, lion dances at Notun Kuri Sports opening     |     
  • PM Warns Against Plot to Destroy Mills and Factories     |     
  • PM Sees Mongla Port as Economic Hub for Two Regions     |     

উম্বলডন দিয়ে ফিরতে প্রস্তুত সেরেনা

গ্রীণওয়াচ ডেস্ক টেনিস 2022-06-15, 8:22am




বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়ে আবারও টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।  এক বছর পর উইম্বলডন দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে  কোর্টে ফিরবেন সেরেনা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’

এক বছর আগে এই উম্বলডনেই ইনজুরিতে পড়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।  ইনজুরির কারণে  প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় তাকে। 

সবুজ ঘাসের উপর সাদা জুতা পরিহিত নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড দেন সেরেনা। ছবির ক্যাপশনে সেরেনা লিখেন, ‘এসডব্লু এবং এসডব্লু১৯। এটি একটি তারিখ। ২০২২, সেখানে দেখা হবে।’

এখন র‌্যাংকিংয়ে বিশ্বের নিম্নতম ১,২০৮ স্থানে থাকা  সেরেনা  একক নাকি  ডাবলসে  খেলতে চান সেটি  নিশ্চিত  করেননি 

দীর্ঘদিনের ইনজুরির কারনে র‌্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী সেরেনা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার। 

একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ বুধবার ঘোষণা করা হবে। ২০১৬ সাল পর্যন্ত উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনাল খেলেছিলেন তিনি।  

আগামী ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন।  তথ্য সূত্র বাসস।