News update
  • Italy declares red heatwave alert in 15 cities     |     
  • Bangladesh Eyes $1bn Carbon Gains From 25 Crore Trees     |     
  • Weak revenue collection, rising debt threaten economic stability     |     
  • Talks with Iranian officials set 'good foundation' to end war: Vance     |     
  • Gridlocks in Bonn sets stage for Antalya showdown     |     

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2024-12-24, 5:59pm




কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করল। এনটিভি।