News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

কলাপাড়ায় টমটমের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

দূর্ঘটনা 2022-12-22, 11:39pm

dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের নিচে চাপা পড়ে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. জামাল মুসুল্লীর ছেলে । 

স্থানীয়রা জানায়, নিজেদের টমটম নিয়ে দুষ্টুমী করার সময় টমটমটির ইঞ্জিন চালু হয়ে সামনে এগিয়ে গেলে শিশুটি চাপা পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। 

মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, নিজেদের টমটমে এ দূর্ঘটনার কারনে কারোর কোন অভিযোগ নেই । তবে একটি ইউডি মামলা হবে বলে তিনি উল্লেখ করেন। - গোফরান পলাশ