News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

মতিঝিলে সেনাকল্যাণ ভবনে আগুন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-09-18, 9:28pm

images-4-888bd51390919686a38ec8daa65e62d81695050910.jpeg




রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৪টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তথ্য সূত্র আরটিভি নিউজ।