News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দূর্ঘটনা 2024-05-11, 9:53pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1715442821.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলী পন্ডিত ( ৩০)  নামের এক যুবক। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলীর সঙ্গে প্রায়শ:ই স্ত্রীর ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার সকালে হঠাৎ দু'জনের মধ্যে ঝগড়া হয়। এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পরে নিহতের বড় বোন তাকে খোঁজাখুঁজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ