News update
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Dhaka seeks information integrity, inclusive global com. at UN     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     
  • Security Tightened at 8 Airports Over Militant Alert     |     

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-06-28, 7:23am

erterttwtw-cfe97d9ab527370a6625ff22c1eaac9d1719537809.jpg




চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে দুটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে তারা হলেন- মোহাম্মদ রিদোয়ান ও সাহেদ হোসেন। অপর এক জনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। আট তলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় আহত দুই মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।