News update
  • Bangladesh stocks end week higher on upbeat mood     |     
  • BDR name will be restored, army won't be used for politics: Tarique     |     
  • Hili land port highway upgrade delayed again, cost Tk 588cr up     |     
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো সাংবাদিক পুত্র

দূর্ঘটনা 2024-10-06, 11:19pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1728235148.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নানির সাথে ঘুরতে বের হয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে লাবিব ইসলাম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( অক্টোবর) সকাল সাড়ে টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া জাহিদের বড় ছেলে। জাকারিয়া জাহিদ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নানি জামিলা খাতুন সকালে লাবিব তার ছোটভাই লিহানকে নিয়ে শরীরচর্চা করতে বের হন। সেখান থেকে একটি অটোভ্যানে বাসায় ফেরার পথে পিছন থেকে আরেকটি অটোভ্যান অতিক্রম করার সময় সামান্য ধাক্কা লেগে উল্টে যায়। এতে লাবিবের মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ