News update
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-12-07, 8:37pm




চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে।

ইপিজেড, বন্দর, আগ্রাবাদ স্টেশন থেকে আটটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। কিন্তু এক ঘণ্টার চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত, তা পরে জানানো হবে। এখনও আগুন লাগার কারণ জানতে পারিনি আমরা। আরটিভি