
Advance Eid observed in Kalapara by some people.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করেছেন ঈদ-উল আযহা। বুধবার সকাল আটটায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাইয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া,লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আগাম ঈদ পালন করে আসছেন। - গোফরান পলাশ