
Doa Mohfil held for deceased Sub-Registrar of Kalapara Rehana Pervin on Thursday
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন ও প্রয়াত দলিল লেখকদের স্মরণে দোয়া, মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যালয়ে দলিল লেখক সমবায় সমিতি লি: ও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের যৌথ আয়োজনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, দলিল লেখক সমবায় সমিতির সকল সদস্য এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। পরে প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীন, প্রয়াত দলিল লেখক গাজী মো. শাহজাহান, আব্দুল জব্বার হাওলাদার, আব্দুল মালেক ও আব্দুর রহিম জসিমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মুছা বিশ্বাস।
প্রসঙ্গত, প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীন ২৮ জানুয়ারি ২০২১ থেকে ২৩ মার্চ ২০২৩ পর্যন্ত কলাপাড়ায় কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৬ ইংরেজি তারিখ দিবাগত রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিঁনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। - গোফরান পলাশ