News update
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Panama, Damages Buildings     |     
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     

শুভ মহালয়া আজ, দেবীপক্ষের সূচনা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-10-10, 10:16am

img_20261010_101601-6c722ecba6dd96e0245623bbc1b800411791605795.jpg




বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি।

দেশের অন্যান্য পূজামণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার অনুষ্ঠান হবে আজ। দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর হবে সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান। পরবর্তী সময়ে হবে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা।

মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। মহালয়ায় দেবী দুর্গার ঘট বসানো হয়। ঘট বসানোর মাধ্যমে দেবী দুর্গা বেলতলায় অবস্থান নেন। অর্থাৎ কৈলাস (স্বর্গলোক) থেকে মর্ত্যে (বেলতলায়) আসবেন দেবী দুর্গা।