News update
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     
  • Brahmaputra erosion leaves 30 families homeless in Kurigram char     |     
  • Held 30 years after murder: Prime accused in Netrokona jail     |     
  • Govt approves draft of Gambling Prevention Act, 2026     |     

বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-06-18, 8:35pm




পান্নালাল দত্তকে সভাপতি এবং প্রাণকৃষ্ণ ঘোষকে সাধারণ সম্পাদক করে  ৪৫ সদস্য বিশিষ্ট বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল পাঁচ টায় বনানী ক্লাবে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের এ জি এম  অনুষ্ঠিত হয় ।  সভায় ২০২২-২৩ বৎসরের জন্য পান্নালাল দত্ত ও প্রাণকৃষ্ণ ঘোষ কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ জনকে নিয়ে গঠিত কমিটি ঘোষনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , কানুতোষ মজুমদার , সুভাষচন্দ্র ঘোষ , দিলীপ দাশগুপ্ত, জি এল ভৌমিক , সুধাংশু কুমার দাশ ও সুকুমার চৌধুরী। তথ্য সূত্র বাসস।