News update
  • Guterres proposes slimmer $3.3 billion UN budget for 2027     |     
  • President Proposes National Committee to Protect Minority Rights     |     
  • 16 Fire Service Units Battle Blaze at Tongi Drug Factory     |     
  • Dhaka Ranks Fifth Among World's Most Polluted Cities Today     |     

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ ‍তুমুল সংঘর্ষ

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-07-18, 1:25pm

image-232058-1689664691-38350a425a3e293cd6568ae687a3f5281689665126.jpg




বিএনপির এক দফা বাস্তবায়নে পদযাত্রা কর্মসূচি ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে রাজধানীর গাবতলী থেকে বাংলা কলেজের সামনে আসলে তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল পিটিয়ে ভেঙে এতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।