News update
  • Nine Killed in Landslides at Rohingya Camps     |     
  • Govt Unveils Farm Reform Plan to Boost Food Security     |     
  • England defeat Mexico 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Haaland knocks Brazil out of World Cup as Norway reach quarters     |     
  • A black poa fish sold for 50 thousand     |     

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা দিলো ইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-09-26, 7:19pm

resize-350x230x0x0-image-241415-1695733955-7bf3be6a854b2599ab2dd524b31ab18c1695734390.jpg




আগামী জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি বিনির্মাণ এবং মানবাধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পর্যবেক্ষক হিসেবে আবেদনকারী সংস্থাকে নিজ দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের প্রমাণ উপস্থাপন করতে হবে।

নির্দেশিকায় বলা হয়, ভোটের দিন থেকে ৩০ দিনের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে। ইমেইলের মাধ্যমে বা প্রিন্ট করা কপি নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেওয়া যাবে। প্রতিবেদন হতে হবে প্রাক-নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী তথ্যের ভিত্তিতে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে যে, তাদের পর্যবেক্ষণ নিরপেক্ষ, উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ এবং সর্বোচ্চ মান সম্পন্ন। তথ্য সূত্র আরটিভি নিউজ।