News update
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     

৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-05-07, 9:49am

jajjhaj-b4740de47ba2c5e11cfd64d66f236af21715053754.jpg




অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ।

সোমবার (৬ মে) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিন বাংলাদেশি হলেন শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।

এর আগে গত ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি প্রকাশ করে দেশটি অভিবাসন বিভাগ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে অভিযুক্তদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য সাধারণ জনগণের সহযোগিতে চায় কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মো. প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর অনুরোধ। আরটিভি নিউজ।