News update
  • Bangladesh Eyes Smarter Future With AI-Driven Services     |     
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     

অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-24, 7:19am

img_20260124_071939-2a8bf774a6dadcc5344fdc445f22e9561769217598.jpg




আগামী দিনের বাংলাদেশ গড়তে বিভক্তি নয়, জামায়াতে ইসলামী বাংলাদেশ সাম্য ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আমরা কোনো বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি অন্তত পাঁচটি বছর আমাদেরকে পরীক্ষা করে দেখুন।

বিগত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি এমন অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে। কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনো রয়ে গেছে। বিগত সরকারের আমলে সবচেয়ে মজলুম হলেও গত দেড় বছরে কাউকে মজলুম বানায়নি জামায়াত।

এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা এক সময় মজলুম থাকলেও অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে।

এরআগে, বিকেলে ঠাকুরগাঁওয়ের এক জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে।

এরআগে, সূচি অনুযায়ী রংপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির। শনিবার (২৪ জানুয়ারি) তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন। রোববার (২৫ জানুয়ারি) ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।