News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

ঢাবি’র অধিভূক্ত সরকারি ৭ কলেজে ভর্তি পরীক্ষা আগামি ১২ আগস্ট

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-07-16, 11:59pm




ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামি ১২ আগস্ট শুক্রবার থেকে শুরু হবে।

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ শুক্রবার থেকে আগামি ৩১ জুলাই পর্যন্ত চলবে।

ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র বাসস।