News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ৬ নভেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-09-12, 8:00pm




এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এর পরেই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২২ ডিসেম্বর। এ সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত কয়েক বছরে করোনা সংক্রমণের কারণে ধারাবাহিকতা ভেঙে যায়। তার ওপর সিলেটসহ দেশের বেশির ভাগ এলাকায় বন্যা দেখা দেয়। এসব কারণে এসএসসি ও এইচএসসির পরীক্ষা পিছিয়ে যায়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর শিক্ষা বোর্ড তাদের নোটিশ পোর্টালে এ সূচি প্রকাশ করেছে।

এইচএসসির সময়সূচিতে ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও বেলা ১১টায় শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা হবে। পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা দিতে হবে।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট পাবে শিক্ষার্থীরা এবং সৃজনশীল অংশের জন্য সময় পাবে ১ ঘণ্টা ৪০ মিনিট। দুটি পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।