News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

কারাগারে বসে পরীক্ষা দিলেন ৩ শিক্ষার্থী

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-09-15, 5:23pm




খাগড়াছড়িতে কারাগারের অফিস কক্ষে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা দিয়েছেন তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কারাগারের জেলার এ জি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে অংশ নেয় পরীক্ষায়।

পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সোহাগ এক মাস আগে কারাগারে আসেন। আরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। সে পানছড়ি বাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক দিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। নিপুণ ত্রিপুরা হত্যা মামলার আসামি। তিনি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। এক বছর ধরে জেলে রয়েছেন।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, আজ বৃহস্পতিবার সকালে তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা যাতে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

খাগড়াছড়ি কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, আজ বৃহস্পতিবার সকালে তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে পরীক্ষা দিয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।