News update
  • 16 Fire Service Units Battle Blaze at Tongi Drug Factory     |     
  • Dhaka Ranks Fifth Among World's Most Polluted Cities Today     |     
  • Sonali Bank lends Tk 7,000cr to Nat’l Bank for normal operations     |     
  • From disasters to Rohingya refugee camps, solar kits help keep lights on     |     

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, দুই শিক্ষককে জরিমানা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-09-17, 7:55pm




ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মাদরাসার দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন।

দুই শিক্ষক হলেন উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮) ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক তাদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ (গ) ধারায় ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।