News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

এসএসসির সরঞ্জাম নিরাপদে রাখার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-05-12, 8:18am

resize-350x230x0x0-image-223021-1683826568-a234cbd2571826ac7148c3e37f4272cb1683857900.jpg




আগামী দু-এক দিনের মধ্যেই ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই, চলমান এসএসসি পরীক্ষার সরঞ্জাম নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১১ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়- দেশের সব শিক্ষাবোর্ডে এসএসসি, সমমান পরীক্ষা ২০২৩ চলমান। এরইমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ‘মোখা’ আগামী দু-এক দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারাদেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন সংবাদ মাধ্যমে সর্তকতামূলক সংবাদ প্রকাশ করছে।

বোর্ডসমূহের এসএসসি, সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোর সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা দেওয়া প্রয়োজন। তথ্য সূত্র আরটিভি নিউজ।