News update
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     
  • Scientists Warn of Possible ‘Super’ El Niño Formation     |     

এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-08-07, 3:31pm

hsc-2-36002ab4e7b0b12b0c7a054982a6cf711723023135.jpg




১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত ছিল। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এনটিভি।