News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রাকিব উল্লাহ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-09-01, 2:36pm




বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. রাকিব উল্লাহ।

রোববার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

নিয়োগের শর্তে বলা হয়, তিনি সরকার অনুমোদিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

অন্যদিকে, অপর আদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন-উল হককে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবমুক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। আরটিভি