News update
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     

রাবিতে ভর্তির পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি, আবেদন পড়ল পৌনে ৩ লাখ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-12-12, 9:37am

ertr435324-f6a97e3f084dbb8ab23ecfeaa45aba821765510621.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এরইমধ্যে আবেদনের সময় শেষ হয়েছে। এবার তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে প্রায় পৌনে ৩ লাখ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে গত ৭ ডিসেম্বর রাত ১২টায়।

এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। আর ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬টি। এরমধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১ লাখ ২৬ হাজার ২২৫টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। 

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে  দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।