News update
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     
  • Malaysian PM postpones planned visit to Bangladesh, Thailand     |     
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     
  • Measles deaths hit low; US, Mexico, Bolivia lose free status      |     

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2026-11-29, 10:36am

esbi_mnirul_strii-516c08269d17f12b911e9c1bf1c3720e1795926980.jpg




পুলিশের এসবির সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ‍্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। অপরদিকে মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেন তিনি।