News update
  • Jamaat decides to take part in presidential election     |     
  • PM urges UNOs to work with responsibility for people’s welfare     |     
  • Govt drafting policy on increased role of private sector in fuels sector     |     
  • Bangladesh Eyes Smarter Future With AI-Driven Services     |     
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     

প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে প্রেরণ করেছে রিয়াদ দূতাবাস

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-12-22, 8:13am

image-119236-1703167383-dda5b2ffe5123b7b83b5a87d1e57b8101703211196.jpg




রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীর ক্ষতিপূরণ বাবদ আদায়কৃত ৩ মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রেরণ করেছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশী কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ফান্ডে প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় কার্যক্রম জোরদার করেছে। মৃত বাংলাদেশিদের সকল প্রকার দাবি ও প্রাপ্য সুবিধা আদায় আরো দ্রুত করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল'ফার্ম নিয়োগ দেয়া হয়েছে। তথ্য সূত্র বাসস