News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি নিহত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-02-11, 11:51am




মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে তারা সপরিবারে এ দুর্ঘটনার শিকার হন। নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি দুষ্কৃতকারীদের গাড়ি ধাওয়া করছিল পুলিশ। এ সময় তাদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তারা।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।