News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

গণঅভ্যুত্থানের পর ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-09-17, 6:32am




আসাম-মেঘালয় সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে উত্তর-পূর্ব ভারতের শহর মানকাচর পুলিশ। অবৈধ অনুপ্রবেশের দায়ে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করেছে। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।

স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পর থেকে এই পাঁচজনের নিয়ে আসামে প্রবেশের চেষ্টার সময় আটক বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

ভারতীয় গণমাধ্যম খবর দ্য আসাম ট্রিবিউন এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি বলছে, বিদেশি নাগরিকরা মেঘালয় থেকে আসামে পাড়ি দেওয়ার চেষ্টা করছে বলে খবর পায় মানকাচর পুলিশ। এরপর রোববার রাত ৯টার দিকে পাঁচ বাংলাদেশিকে আটক করে তারা। আটকের সময় তারা অটোরিকশায় ছিলেন। তাদের নাম—সাবিনা আফতান, শান্তা বেগম, পিংকি আখতার, আকাশ হোসেন ও শফিকুল মন্ডল।

পুলিশ সূত্রে খবর, দলটি মেঘালয়ের ডালু অঞ্চল দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। পাঁচ বাংলাদেশির সঙ্গে সিএনজি অটোরিকশাচালক আখিরুল ইসলামকেও আটক করা হয়। সে মানকাচর থানার অধীন পেশারকান্দি গ্রামের বাসিন্দা। 

আটক সবাইকে মানকাচর থানায় নেওয়া হয়েছে। সেখানে মানকাচর পুলিশ সুপারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।  এনটিভি নিউজ।