News update
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     

৮ দিন বন্ধ থাকবে ঢাকায় চীনের ভিসা অফিস

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-17, 9:06am

img_20250917_090356-7a463e582dd4f781c63e7571e7e4f3181758078393.jpg




চীনের জাতীয় দিবসসহ টানা ছুটির কারণে আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ঢাকায় চীনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় চীনের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে নিয়মিতভাবে ভিসা অফিসের কার্যক্রম চালু হবে।

এ ছাড়া, আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস হিসেবে ভিসা অফিস খোলা থাকবে বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।