News update
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     
  • WHO, UNICEF Urge Bangladesh to Keep E-Cigarette Ban     |     
  • Nearly 900 Rohingya Dead or Missing in Sea Crossings     |     

বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা আজ, মেলাতে হবে যে সমীকরণ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-04-14, 12:17pm

new_project_2-2581e93e1f15a74a1c5f80345ede96a31776147424.jpg




চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টাই ফাইনালের দ্বিতীয় লেগের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা আর লিভারপুল। মাঠে নামছে বললে বোধহয় কিছুটা ভুলই হবে। রীতিমতো অগ্নিপরীক্ষা দিতে নামছে দল দুইটি। জয়ের সঙ্গে সঙ্গে মেলাতে হবে অনেক সমীকরণও। নাহলে চ্যাম্পিয়ন্স লিগের এই পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত ১টায় আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ পলিতানো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বার্সেলোনা। আরেক ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে পিএসজিকে আতিথেয়তা দিবে লিভারপুল।

প্রথম লেগের ম্যাচে দুই দলের হারের ব্যবধানই সমান। ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। অপরদিকে, পিএসজির ঘরের মাঠে লিভারপুলও হেরে এসেছিল ২-০ গোলের ব্যবধানে।

সেমিফাইনালের টিকিট কাটতে হলে আজ বার্সেলোনাকে জিততে হবে কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে। আর যদি নির্ধারিত সময়ের খেলায় ২ গোলের ব্যবধান রাখতে পারে হান্সি ফ্লিকের দল, তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান পরিবর্তন নাহলে খেলা যাবে টাইব্রেকারে। সেখানেই নির্ধারণ হবে সেমিফাইনালের ভাগ্য।

অন্যদিকে, জিতলে তো বটেই এ ম্যাচে যদি এক গোলের ব্যবধানেও হারে আতলেতিকো তবুও সেমিফাইনালে পৌঁছে যাবে দিয়েগো সিমিওনের দল।

তবে এ ম্যাচে বার্সেলোনার অপেক্ষা করছে আরেকটি অশনি সংকেত। অতীত ইতিহাস বলছে, কোয়ার্টার ফাইনালে এর আগেও দুইবার দেখা হয়েছে এই দুই দলের। আর সেই দুই ম্যাচেই বার্সাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে আতলেতিকো।

লিভারপুলের জন্যও অপেক্ষা করছে এই সমীকরণ। পার্থক্য শুধু বার্সেলোনাকে প্রতিপক্ষের মাঠে আর লিভারপুলকে সেটি মেলাতে হবে ঘরের মাঠে। তবে গত বছরও শেষ ষোলোতে দেখা হয়েছিল এই দুই দলের। সেখানে উভয়েই হেরেছিল নিজ নিজ ঘরের মাঠে। শেষ পর্যন্ত খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে জিতে পিএসজি।