News update
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     

বিশ্বকাপের মঞ্চে খেলবেন দক্ষিণ এশিয়ার পাঁচ প্রতিনিধিও

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-08, 10:05pm

reteryrtytry-ff5fdc75899bcfc8037680f7255140511780934750.jpg




পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বাস দক্ষিণ এশিয়ায়। ক্রিকেট নিয়ে উন্মাদনার মাঝেই প্রতিবার ফুটবল বিশ্বকাপ এই অঞ্চলে ভিন্ন আমেজ নিয়ে আসে। আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দলগুলোর সমর্থনে সমর্থকরা খোদ এই দেশগুলোর জনগণকেও ছাড়িয়ে যায়। তবে দুঃখের বিষয়, ফুটবল নিয়ে বাধভাঙা আবেগ থাকলেও বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাফল্য শূন্যের কোটায়। বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের কেউই এখন পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। প্রায় ২ বিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলের জন্য যা বড়সড় এক ব্যর্থতা।

ক্রিকেটের স্বর্গভূমি হিসেবেই পরিচিতি দক্ষিণ এশিয়ার। ফুটবল মানচিত্রে এই অঞ্চলের দেশগুলোর অবস্থান বড্ড নাজুক। এমনকি প্রায় দেড়শ কোটি জনসংখ্যা অধ্যুষিত ভারতও বিশ্ব ফুটবল তো দূরের কথা, এশিয়ান ফুটবলেও পরাশক্তি হয়ে উঠতে পারেনি।

তবে, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বকাপে না থাকলেও এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে থাকছেন বেশ কয়েকজন খেলোয়াড়। এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশের হয়ে এই বিশ্বকাপে খেলবেন দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত পাঁচজন ফুটবলার। তাদের মধ্যে তিনজনই ভারতীয়, একজন করে আছেন শ্রীলঙ্কান ও পাকিস্তানি বংশোদ্ভুত।

সারপ্রীত সিং (নিউজিল্যান্ড/ভারত): নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাঞ্জাবি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া সিং ছোটবেলায় একাধিক খেলায় অংশ নিতেন, পরে তিনি দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবল প্রতিভা হিসেবে উঠে আসেন। তার উন্নতি শেষ পর্যন্ত তাকে ইউরোপের জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখে যাওয়ার সুযোগ করে দেয়। ২০১৯-২০২৩ সাল পর্যন্ত ব্যাভেরিয়ান জায়ান্টদের হয়ে ২টি ম্যাচও খেলেছেন এই উইঙ্গার।

নিউজিল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল ও অলিম্পিকে অংশ নেয়া সারপ্রীতের জাতীয় দলে অভিষেক ২০১৮ সালে। নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৩ গোল করেছেন তিনি। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডে আছেন সারপ্রীত।

তাহসিন মোহাম্মদ জামসিদ (কাতার/ভারত): দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত এই ফুটবলাদের মধ্যে তাহসিনের গল্প বেশ আকর্ষণীয়। দোহায় ভারতের কেরালা থেকে আগত মালায়ালি বাবা-মায়ের ঘরে জন্ম তার। কাতারের ফুটবল ইকোসিস্টেমে ছোট বয়স থেকেই যুক্ত হন এই তরুণ উইঙ্গার। এলিট কোচিং, স্পোর্টস সায়েন্স এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতায় ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করেছেন তাহসিন।

কাতারের স্টারস লিগের ক্লাব আল দুহাইলের হয়ে খেলা তাহসিন বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছেন আফগানিস্তান ও তার বাবা মায়ের মাতৃভূমি ভারতের বিপক্ষে। জাতীয় দলের হয়ে ৩ ম্যাচ খেলেই পেয়েছেন বিশ্বকাপের টিকিট।

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলবেন ভারতীয় বংশোদ্ভূত নিশান ভেলুপিল্লাই। ছবি: সকারুজ                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

নিশান ভেলুপিল্লাই (অস্ট্রেলিয়া/শ্রীলঙ্কা): ২৫ বছর বয়সী নিশানও একজন উইঙ্গার। তার বাবা লঙ্কান তামিম বংশোদ্ভূত মালয়েশিয়ান এবং মা একজন অ্যাংলো-ইন্ডিয়ান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম নেয়া নিশান এ-লিগের ক্লাব মেলবোর্ন স্টারসের হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ।

২০২৪ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন নিশান, গোল করেছেন ৩টি। আসন্ন বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।

তামিল বংশোদ্ভূত মুথুস্বামী ডিআর কঙ্গোর মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ছবি: সংগৃহীত

স্যামুয়েল মুথুস্বামী (ডিআর কঙ্গো/ভারত): গ্রীক ক্লাব আর্তোমিতোসে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাবা তামিম বংশোদ্ভূত ইন্দো-গুয়াডেলোপিয়ান এবং মা কঙ্গোলিজ। ক্লাব ক্যারিয়ারের একটা পর্যায়ে খেলেছেন ফরাসি ক্লাব নান্তেসে।২০১৯ সালে ডিআর কঙ্গো জাতীয় দলে অভিষেকের পর ৫৭ ম্যাচ খেলে ফেলা মুথুস্বামী আছেন আসন্ন বিশ্বকাপের দলেও।

পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও। ছবি: স্কাই স্পোর্টস

জিদান ইকবাল (ইরাক/পাকিস্তান): প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ৯ বছর ফুটবলে হাতেখড়ি নেয়া জিদান মূল দলের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও। ২০২৩ সালে এই মিডফিল্ডার যোগ দেন ডাচ এরেদিভাইসের ক্লাব উট্রেখটে।

ইংল্যান্ডে পাকিস্তানি বাবা ও ইরাকি মায়ের ঘরে জিদানের সামনে দুই দেশের জাতীয় দলের পাশাপাশি থ্রি লায়ন্সের হয়ে খেলারও সুযোগ ছিল। তবে তিনি বেছে নিয়েছেন ইরাককে। আসন্ন বিশ্বকাপে অংশ নেয়ার মাধ্যমে ৪০ বছর পর বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন হতে যাচ্ছে ইরাকের।

২০২২ সালে ইরাক জাতীয় দলে অভিষেকের পর ২২ ম্যাচ খেলে ২ গোল করেছেন জিদান। আসন্ন বিশ্বকাপে এই এই তরুণ তারকা নজর কাড়তে পারেন।