News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

ড্রয়ে শেষ ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-16, 9:44am

97408e63f85d815997e7ca9e1db61b5f7193b9b36d08e534-1-0033eb4427709f9b8dd96d8c76f1d3961781581465.jpg




দারুণ এক লড়াই হলো ইরান ও নিউজিল্যান্ডের মাঝে। প্রথম হাফে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফেও দুই দল একটি করে গোল করে। ফলে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। এর ফলে গ্রুপ 'জি'-এর দুইটি ম্যাচই ড্র হলো। ফলে এই গ্রুপের চার দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানে বড় পার্থক্য থাকলেও মাঠে তা বোঝার উপায় নেই। ম্যাচের সপ্তম মিনিটে ইরানকে চমকে দিয়ে নিউজিল্যান্ডদের এগিয়ে দেন ইলিয়াস জাস্ট। এরপর ইরান নিজেদের গুছিয়ে আক্রমণ সাজায়।

তবে নিউজিল্যান্ডের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। কিন্তু সমতায় ফিরতে বেশি দেরি করেনি ইরান। ৩২তম মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। 

দ্বিতীয়ার্ধে আবারও লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে আবারও সেই ইলিয়াস জাস্টের পা থেকেই আসে নিউজিল্যান্ডের দ্বিতীয় গোলটি। এবারও বেশিক্ষণ দেরি করেনি ইরান সমতায় ফিরতে। ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবি ইরানকে সমতায় ফেরান।

এরপর একপেশে আক্রমণ চালিয়ে যায় ইরান। আর ডিফেন্সে মনোযোগী হয় নিউজিল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত ইরান জয়ের জন্য খেলেছে। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি।

গ্রুপ 'জি'-এর দুই ম্যাচই ড্র হয়ে। এই গ্রুপে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো বেলজিয়াম। চার দলের পয়েন্ট সমান হলেও গোল বেশি করায় নিউজিল্যান্ড ও ইরান যথাক্রমে গ্রুপের এক ও দুইয়ে রয়েছে।