News update
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     
  • US shifts $52m military aid from Europe, Mideast to Americas     |     

রোনালদোর নতুন ইতিহাস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-24, 12:17am

38f7e00f974c26d8bf5663e37dddc677222e4dfb77aa26d4-b908e0c16d5f835021133addf70527f01782238659.jpg




উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচে গোল না পাওয়ায় মাঠে নামার আগে চারপাশ থেকে ধেয়ে আসছিল সমালোচনা। তবে মাঠের জবাব যে মাঠেই দিতে হয়, তা আরও একবার প্রমাণ করলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটে জালের দেখা পেয়ে পর্তুগালকে চালকের আসনে বসিয়েছেন এই মহাতারকা। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচে রোনালদোর করা গোলটি কেবল তাঁর দলকে এগিয়েই দেয়নি, একই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় তার নাম লিখিয়ে দিয়েছে একাধিক অমর কীর্তির পাশে।

ডানপ্রান্ত থেকে আসা একটি নিখুঁত ক্রস দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়িয়ে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তি গড়লেন রোনালদো। একইসঙ্গে ৪১ বছর ১৩৮ দিন বয়সে লক্ষ্যভেদ করে বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড, যার ওপরে আছেন কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। তা ছাড়া বিশ্বমঞ্চে এটি রোনালদোর নবম গোল। এর মাধ্যমে তিনি ১৯৬৬ বিশ্বকাপে ৯টি গোল করা পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ইউসেবিওর রেকর্ড স্পর্শ করলেন। পর্তুগালের হয়ে বিশ্বকাপে যৌথভাবে এখন তারাই সর্বোচ্চ গোলদাতা।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে চাপের মুখে থাকা পর্তুগাল এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর দারুণ কম্বিনেশন উজবেক রক্ষণভাগকে কাঁপিয়ে দেয়। এর তিন মিনিট পরেই আসে কাঙ্ক্ষিত সেই গোল, যা উদযাপনে রোনালদো সরাসরি ছুটে যান সাইডবেঞ্চে থাকা সতীর্থদের কাছে। ম্যাচের ১২ মিনিটে ফার্নান্দেসের একটি বিপজ্জনক ফ্রি-কিক উজবেকিস্তানের নতুন গোলরক্ষক আবদুভোহিদ নেমাতোভ পাঞ্চ করে ফিরিয়ে দিলেও ম্যাচের শুরুর ভাগেই পূর্ণ আধিপত্য বজায় রেখেছে রবার্তো মার্তিনেসের শিষ্যরা।