News update
  • Mbappe Penalty Sends France Into World Cup Last Eight     |     
  • Venezuela quake death toll rises to nearly 3,000     |     
  • Bangladesh on Track for Trillion-Dollar Economy: Minister     |     
  • PM Vows Support for July Martyrs, Injured Families     |     
  • Airport Gold Smuggling Rings Persist Despite Crackdown     |     

দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-05, 8:47am

img_20260705_084538-b65679b2a66a407ae007cdf79cb4e0191783219639.jpg




বয়সটা খুব একটা বেশি নয়, মাত্র ২৭ বছর বয়সেই খেলছেন নিজের তৃতীয় বিশ্বকাপ। এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই গড়ে ফেলেছেন নতুন রেকর্ড।

প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দশমবারের মতো ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

এমবাপ্পের জন্য আজকের এই ম্যাচটি ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ফ্রান্সকে দশমবার নেতৃত্ব দিয়ে তিনি এখন দেশটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করা ফুটবলারদের তালিকার চতুর্থ নম্বরে নাম লেখালেন।

এমবাপ্পের আগে এই তালিকায় আছেন সাবেক গোলরক্ষক উগো লরিস (৩২ ম্যাচ), কিংবদন্তি মিশেল প্লাতিনি (১৬) এবং বর্তমান কোচ দিদিয়ে দেশম (১৫)।

শুধু অধিনায়কত্বেই নয়, বিশ্বকাপের মঞ্চেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছেন এমবাপ্পে। আজকের ম্যাচটি ফ্রান্সের জার্সিতে তার ১৯তম বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচটি খেলার মাধ্যমে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডে তিনি ছুঁয়ে ফেললেন আন্তোয়ান গ্রিজমানকে।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখনো গোলরক্ষক উগো লরিসের দখলে (২০ ম্যাচ)। সেই রেকর্ডের অনেক কাছেই পৌঁছে গেছেন এমবাপ্পে। আর মাত্র একটি ম্যাচ খেললেই ফরাসিদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসাতে পারবেন তিনি।