News update
  • Iran FM to Visit Pakistan, Oman and Russia     |     
  • Heatwave Tightens Grip as Mercury Rises Nationwide     |     
  • Prime Minister to address May Day rally on May 1      |     
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     

বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে কাতার যেতে পারবে ইসরাইলি নাগরিকরা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-06-11, 8:16am




কুটনৈতিক সম্পর্ক না থাকলেও আসন্ন ২০২২ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে কাতার সফর করতে পারবে ইসরাইলি নাগরিকরা। গতকাল ইসলাইলী সরকার একথা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা, পররাস্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের একক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে বিশ্বের অন্য দেশগুলোর মত ইসরাইলের নাগরিকরাও বিশ্বকাপ চলাকালে কাতার সফর করতে এবং ম্যাচ উপভোগ করতে পারবে।’

 বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্য দেশের নাগরিকদের মতো অনলাইনে টিকিট ক্রয় করে কাতার ভ্রমনের অনুমতি পাবে ইসরাইলি নাগরিকরা। তথ্য সূত্র বাসস।