News update
  • Referendum Sees 4.82cr ‘Yes’ Votes, Turnout 60.84%     |     
  • EC Issues Gazette for 297 Newly Elected MPs     |     
  • 9-year-old boy beaten to death over betel nut theft in M’singh     |     
  • BNP fast-tracks cabinet plans after resounding victory     |     

সাফ চ্যাম্পিয়নশীপ: পাকিস্তানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-10, 8:20am




দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক আসরে ফিরেছে পাকিস্তানের জাতীয় নারী ফুটবল দল। দীর্ঘ সময় পেরিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপেই তাদের প্রত্যাবর্তন হয়েছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দি  ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে পাকিস্তানের নারীরা। সেই দলটিকে কত গোলে হারাতে পারবে বাংলাদেশ? গোল ব্যবধান নয়, বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের ভাবনায় কেবল জয়। তার কথায়, ‘আমরা ম্যাচে জেতার জন্যই খেলবো। গোল সংখ্যা কত হলো তা পরে ভাববো।’

আজ আর্মড পুলিশ মাঠে দলীয় অনুশীলন শেষে বাংলাদেশ কোচ বলেন,‘ আমরা পাকিস্তানের খেলা দেখেছি, সেটি বিশ্লেষণ করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি এবং কাল আমাদের খেলোয়াড়রা পরিকল্পনা অনুযাী খেলবে। আাশা করি ভালো ফুটবল উপহার দিতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়ব।

তিনি বলেন,‘ আমাদের মেয়েরা নিয়মিত খেলার মধ্যেই আছে, সেটার প্রমাণ আপনারা গত ম্যাচে পেয়েছেন। এখানে আসার আর আগে দুবাইর সঙ্গে অনুশীলণ ম্যাচ খেলতে না পারায় যে সংশয় ছিল, গত ম্যাচে সেটি পুরোপুরি দূর করে দিয়েছে। মেয়েরা পুরো ৯০ মিনিট জুড়েই ভাল এবং পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আগামী ম্যাচেও তারা পরিকল্পনা অনুযায়ী এবং সর্বোচ্চটা দিয়েই খেলবে।’

ছোটন বলেন,‘মালদ্বীপের বিপক্ষে গত ম্যাচে ফিনিশিং নিয়ে যে দূর্বলতা দেখা গিয়েছিল সেটি নিয়ে কাজ করা হয়েছে। টিম মিটিংয়েও আলোচনা হয়েছে। মাঠেও কাজ করা হয়েছে। আশা করি কাল এর প্রতিফলন দেখা যাবে। সুযোগ আসলেই কাজে লাগাতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা খুবই জরুরী।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালের এসএ গেমসের ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করেছিল । ঢাকায় অনুষ্ঠিত ওই ম্যাচে সাবিনা একটি গোল করেছিলেন। বাকী গোলটি করেছেন ফারহানা।

এ দিকে  বাংলাদেশের বিপক্ষে  ম্যাচের আগে পাকিস্তানের কোচ আহমেদ শরিফ বলেন,‘ আমরা (আগের ম্যাচে) ভারতের বিপক্ষে লড়াকু মেজাজ দেখিয়েছি। মেয়েরা পরিকল্পনা অনুয়াীই খেলেছে। শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করেছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পর আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের আরো পরিণত করা। তাই বাংলাদেশের বিপক্ষেও আমরা একই মেজাজে খেলব।’

আগামীকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি। তথ্য সূত্র বাসস।