News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্পেনের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-24, 12:24am




মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কোস্টারিকা ও ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

যেখানে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু হলো স্পেনের। যেটি আবার স্পেনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন স্পেন ফরোয়ার্ড ফেরান তোরেস।

এছাড়া একটি করে গোল করেন দানি ওলমা, মার্কো অ্যাসেনসিও, গাভি, কার্লোস সোলের ও আরবার্তো মোরাতা। তথ্য সূত্র আরটিভি নিউজ।