News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

এক ম্যাচে সাবিনার ৮ গোল, কৃষ্ণা-মোগিনির হ্যাটট্রিক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-26, 9:34am




নারী ফুটবল লিগের ১০তম রাউন্ডের ম্যাচে এফসি ব্রাক্ষ্মণবাড়িয়ার বিপক্ষে ১৯-০ গোলের বিশাল জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে একাই ৮ গোল করেছেন বাংলাদেশ নারী ফুটবলের আইকন সাবিনা খাতুন। এছাড়া হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার ও আনাই মোগিনি।

রোববার (২৫ ডিসেম্বর) নিজেদের দশম ম্যাচে এফসি ব্রাক্ষ্মণবাড়িয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে যথাক্রমে ৮, ১৩, ১৫, ৪৪, ৬৫, ৭৩, ৭৫ ও ৮২ মিনিটে গোল করেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা। ম্যাচে কৃষ্ণা-মোগিনির হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন রিতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। একটি গোল করেছেন সুমাইয়া।

নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চলতি আসরে ১২ দলের এই লিগে ১০টি ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষে রয়েছে। নিজেদের শেষ ম্যাচে এই দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে, তারাই চ্যাম্পিয়ন হবে। আর ড্র হলে দুই দলের মধ্যে হবে প্লে-অফ ম্যাচ।

চলতি লিগে কিংসের ১৯-০ গোলের বিশাল এই জয়ই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে জয়টা ছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। তারা নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছিল ১৪-০ ব্যবধানে। তথ্য সূত্র আরটিভি নিউজ।