News update
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     

ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ডে মেসি-এমবাপ্পে, নেই রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-01-13, 8:53am

resize-350x230x0x0-image-207113-1673550294-e56d03989869a25059161de25ab3753f1673578403.jpg




ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলিয়ান নেইমার স্থান পেয়েছেন। তবে ফুটবল বিশ্বের আরেক সেরা খেলোয়াড় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো নেই এই তালিকায়।

বৃহস্পতবিার (১২ জানুয়ারি) ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফিফা। ভোটাভুটি শেষে আগামী ২৭ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।

ফিফা বলছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোননের ক্ষেত্রে ২০২১-২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরমেন্সকে আমলে নেওয়া হয়েছে।

তালিকায় মেসি ছাড়াও আছেন আর্জেন্টাইন সর্তীর্থ ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। এছাড়া মেসির পিসএজি সতীর্থ আশরাফ হাকিমিও আছেন তালিকায়।

তালিকায় এক মৌসুমের দৃষ্টি আকর্ষণ করা অনেকের নাম থাকলেও নেই ক্রিস্টিয়ানো রোনালদো।

ফিফার সদস্যগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন।

মনোনয়ন পেলেন যারা

হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হল্যান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানদোভস্তি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদ্রিচ, নেইমার, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র।

সেরা কোচের মনোনয়ন পেলেন যাঁরা

কার্লো আনচেলত্তি, দিদিয়ের দেশম, পেপ গার্দিওলা, ওয়ালিদ রেগরাগুই ও লিওনেল স্কালোনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।